বেদবাণী
তৃতীয় খন্ড
শ্রী শ্রী রামঠাকুর
পত্রাংশ সংখ্যা - (১৯০)
সংসার অবিদ্যা অর্থাৎ অজ্ঞান দ্বারা জীবের কালচক্রের গতি হইতেছে। সেই গতির যে অংশে যে ভাব মিলন হয় তাহাই ভোগ হয়।
এই ভোগ দান (ত্যাগ) করা জীবের কর্ম্ম। তুলসীপত্রের দ্বারা ভোগদান করিতে হয় অর্থাৎ সহ্য করিয়া থাকিবার চেষ্টা করা।
যখন ভোগ দান শেষ হইয়া যায় তখনই স্বরুপ আনন্দ (স্বভাব) প্রাপ্ত হয়।
কর্ত্তা হইয়াই অস্থায়ী চক্রে পড়িতে হয়; ইহা সকল শাস্ত্রের মধ্যেই উল্লেখ করিয়াছে।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
এপ্রিল ০৩, ২০২৬
Rating:
.jpg)
কোন মন্তব্য নেই: